গোয়াইনঘাটে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় পরিস্থিতি সামালে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:

করোনা সংক্রমণ নিম্ন মুখী হলেও টিকা নিতে আগ্রহ বেড়ছে সর্বস্তরের মানুষের মাঝে। নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে সাধারণ মানুষ। এদিকে বিপুলসংখ্যক মানুষকে টিকা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ফলে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ভোগান্তিও বাড়ছে টিকা গ্রহীতাদের। এতে গাদাগাদি করে অনেকেই কভিড-১৯ টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বলে জানায় স্থানীয়রা।প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যাও। তবে টিকা নিতে রেজিস্ট্রেশন করে নিয়মানুযায়ী মোবাইলে মেসেজ পাওয়ার পর টিকাকেন্দ্রে যাওয়ার নির্দেশনা থাকলেও প্রতিদিনই অসংখ্য মানুষ মেসেজ ছাড়াই অযথা ভিড় করছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্র। উপচে পড়া এ ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের টিকাদানে দায়িত্বরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলেও মানবিক দিক বিবেচনায় কাউকেই টিকা না দিয়ে ফেরত দিচ্ছেন না বলে দাবি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্মকর্তাদের।

বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় গোয়াইনঘাট হাসপাতালে টিকাদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেখাযায়, ২য় তলায় টিকাগ্রহীতাদের অপেক্ষা আর টিকাদানের প্রতিটা বুথসহ মাঝখানের লবি, কোথাও একটুও দাঁড়ানোর জায়গা নেই। এছাড়া টিকা নিতে আগ্রহীদের লাইন হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয় তলার সিঁড়ি পর্যন্ত ছিল।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার রেহান উদ্দিন জানান, আজ সকাল থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন ছিল। কোভিশিল্ড (অক্সফোর্ড-এস্ট্রোজেনকো) টিকার ২য় ডোজ ও সিনোফার্ম টিকার ১ম ও ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে । আজকে ১৩০০ জনকে কোভিশিল্ড (অক্সফোর্ড-এস্ট্রোজেনকো) টিকার ২য় ডোজ ও সিনোফার্ম টিকার ১ম ও ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন,গণটিকাদান কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া ইতিবাচক।টিকাদান যখন প্রথম শুরু হয়েছিলো তখন ২টি বুথ দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে টিকা সংকটে ১টি বুথ বন্ধ থাকলেও অপর একটি বোথ চালু ছিল। টিকাদান কর্মসূচি পূনরায় চালু হলে আমরা ৩টি বুথে টিকাদান অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, টিকা রেজিষ্ট্রেশনের নির্দিষ্ঠ এসএমএস ছাড়া কোন টিকা প্রদান করা হচ্ছেনা। পাশাপাশি নির্দিষ্ঠ এসএমএস এবং মাস্ক ছাড়া কেউ অযথা হাসপাতালে প্রবেশ করে গণজমায়েত সৃষ্টি না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


গোয়াইনঘাটে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় পরিস্থিতি সামালে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here