ঘোড়াঘাটে মশা তাড়াতে কয়েলের আগুনে ৩টি গরুসহ ৪টি ঘর পুড়ে ছাই

0
63

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মশা তাড়াতে গিয়ে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরুসহ ৪টি গোয়াল ঘর। এতে ক্ষতি হয়েছে ৩টি গরুসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল। উদ্ধার করা হয়েছে ৬ লাখ টাকার মালামাল।

৬ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে ব্যবসায়ী মোঃ হবিবর রহমানের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত অনুমান ৩টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা ও বাড়ির মালিক মোঃ হবিবর রহমান জানান, প্রতি রাতের নায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েলের আগুন গোয়াল ঘরের বেড়ায় লেগে প্রথমে হবিবর রহমানের গোয়াল ঘরটিসহ ২টি ঘর পুড়ে যায়। আগুনে একটি গাভী,২টি বাছুর,হাঁস-মুরগী ও ১টি বৈদ্যুতিক মটর,বৈদ্যুতিক মিটার এবং ঘরে রাখা বিভিন্ন মালামাল পুড়ে যায়। মোঃ হবিবর রহমানের ক্ষতি প্রায় ৪ লক্ষ টাকা। পরে হবিবর রহমানের গোয়াল ঘরের আগুন পার্শ্বে তার বড় ভাই মোঃ দিলবর রহমানের ২টি গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ওই আগুনে তার ২টি ঘরও পুড়ে যায়।আগুনে প্রায় ২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হবিবর রহমান ও তার বড় ভাইয়ের দাবী তাদের ৩টি গরুসহ ৪টি ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে তাদের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ লক্ষ টাকার মালামাল।

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্থ ঘর থেকে ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুনে পুড়ে গেছে ৩টি গরু ও এ সব ঘরে থাকা আরো প্রায় ৪ লাখ টাকার মালামাল । ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।


ঘোড়াঘাটে মশা তাড়াতে কয়েলের আগুনে ৩টি গরুসহ ৪টি ঘর পুড়ে ছাই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here