
আব্দুল কাদির, গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অধ্য ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও কলেজে “স্মারক বৃক্ষ” রোপন ও কলেজের সার্বিক দিক এবং প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বোগম ও মাও. গোলাম আম্বিয়া কয়েছ, প্রিন্সিপাল আতাউর রহমানসহ কলেজের প্রভাষক বৃন্দ ও কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।













