কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন বড়লেখার জুবায়ের সিদ্দিকী

0
55

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

কমিউনিটির সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরির বাঙালি প্রবাসী জুবায়ের সিদ্দিকী ‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। রাণী এলিজাবেথের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনে আলবার্টা সরকার প্রবর্তিত অত্যন্ত সম্মানজনক এ অ্যাওয়ার্ড।

আলবার্টা সরকারের কর্মসংস্থান, অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্রায়ান জিন এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মানসূচক মেডেল তুলে দেন।

উল্লেখ্য, জুবায়ের সিদ্দিকী বৃহত্তর সিলেটের বড়লেখার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জুবায়ের বড়লেখার পৌর কমিশনার জেহীন সিদ্দিকীর ছোট ভাই।তিনি দীর্ঘ দিন কানাডার ক্যালগেরিতে প্রবাস জীবন-যাপন করছেন।

গণমাধ্যমে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো পুরষ্কারই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আলবার্টা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সম্মানসূচক এ স্বীকৃতি ভবিষ্যতে তার কার্যক্রমকে আরও তরান্বিত করবে।


কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন বড়লেখার জুবায়ের সিদ্দিকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here