ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল বাবুর নেতৃত্বে ধান কাটা

0
95

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি
এহতেশামুল আলম, বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ সদর এর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,সাবেক জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক রেজাউল হাসান বাবুর নেতৃত্বে, ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়ানের সরকারি পুকুর পাড়ের কাছে অসহায় কৃষকের ৪ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন, রেজাউল হাসান বাবুর নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগের একটি টিম।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার অনন্ত, জেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম আশিক, ধ্রুব ফারদিন মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলে রাব্বি সহ দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে কার্যক্রম সফল করেন।

কৃষক মোঃ মাকসুদুল মিয়া বলেন, আমার ৪ কাঠা জমিতে ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না । মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল । আমার কষ্টের এ খবর জানতে পেয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা বাবু ভাই এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনা নেতা -কর্মীদের প্রতি।


ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল বাবুর নেতৃত্বে ধান কাটা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here