নকল জুস কারখানায় অভিযান, কারখানা মালিককে জরিমানা

0
53

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজার থেকে বিপুল পরিমাণ নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কারখানার মালিক রবিউল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে অনুমোদনহীন নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। এসময় সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা বিএসটিআই এর পরিদর্শক এসএম সোহরাব হোসেন।

জানা গেছে, এই কারখানায় বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপন্য তৈরি করে বাজারে বিক্রি করতেন কারখানার মালিক রবিউল ইসলাম। তার কারখানার নাম আল্লাহর দান ফুড প্রোডাক্টস। তবে কোনো সাইনবোর্ড নাই। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইন অনুসারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটি সিলগালা করে দিয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নকল জুস কারখানায় অভিযান, কারখানা মালিককে জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here