সাতক্ষীরা কালিগঞ্জে ৭ শ’ গ্রাম গাঁজাসহ জামাই-শাশুড়ী আটক।

0
64

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীর কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ জামাই মোনাজাত হোসেন (৩৫) ও শাশুড়ি শফিরুন্নেছা (৫০) আটক হয়েছে।

আটক মোনাজাত হোসেন উপজেলার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের শহর আলী গাজীর ছেলে ও শফিরুন্নেছা শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের পরানপুর গ্রামের আবদুল মাজিদের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে থানার সহকারী উপপরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামে মোনাজাত হোসেনের বসতভিটায় তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৭শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মোনাজাত হোসেন ও শরিফুন্নেছাকে হাতেনাতে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সাতক্ষীরা কালিগঞ্জে ৭ শ’ গ্রাম গাঁজাসহ জামাই-শাশুড়ী আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here