
মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা
ভোলা,তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্র নারায়নপুর গ্ৰামের বাসিন্দা মোঃ ইউসুফ আলী রিক্সা চালানো অবস্থায় পিছন থেকে বড় গাড়ির ধাক্কায় পঙ্গু হয়ে শ্যামলী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এমন নির্মম দূর্ঘটনায় নিঃস্ব হয়ে পরেছে তার পরিবার। জীবন যুদ্ধে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য দু-মুঠো ভাত খেতে রিক্সা চালিয়ে সংসার চালানো লোকটি আজ হাসপাতালের বিছানায় যন্ত্রনায় ছটপট করছে। আত্মীয় স্বজনের সহযোগিতায় চিকিৎসা কিছুদিন চললেও এখন টাকার অভাবে থেমে আছে চিকিৎসা কার্যক্রম।
এমন অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন রিক্সা চালক ইউসুফ মিয়ার পরিবার। আমার এই পোস্ট টি যাদের নজড়ে এসেছে, দয়া করে আপনারা নিজেদের সাধ্য মত অসহায় এ পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ রইলো। যোগাযোগ: শ্যামলী পঙ্গু হসপিটাল, বেড: জি-৩৮, পুরাতন ভবন, লেভেল ৩, গ্রীণ -২
সহযোগিতার মাধ্যম:
রোগীর ছেলে মহসিন: 01964157033
বিকাশঃ 01575-035741
নগদঃ 01964-157033












