নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
69

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী ছানোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী ছানোয়ার হোসেন। তিনি অভিযোগে জানান, জমাজমি নিয়ে আমার সাথে প্রতিবেশী লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে সাইদ সিকদার, জাহিদ সিকদার, জাকির সিকদার এর বিরোধ চলছিলো। গত শনিবার(১৭ জুন) সন্ধ্যায় সাইদ, জাহিদ ও জাকিরের নেতৃত্বে ৭-৮ জনে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে আমাকে মারপিট করে হুমকি প্রদান করে। ওই সময় লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। তিনি জানান, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সন্ত্রাসীদের জোর বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ হোসেন, জেলা যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম।


নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here