শেষদিনে জমে উঠেছে কক্সবাজারের বিভিন্ন কোরবানির হাট গুলো

0
141

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কোরবানির শেষদিনে কক্সবাজার জেলার বিভিন্ন হাট গুলো জমে উঠেছে বেশ তারই ধারাবাহিকতায় ক্রেতাদের ভিড়ও ছিল বেশি। কক্সবাজার, রামু উপজেলা, উখিয়া উপজেলা, টেকনাফ উপজেলা সহ সব পশুর হাটে ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে কিছুটা বেশি।

কক্সবাজার জেলার বিভিন্ন হাটে গরু, মহিষ, ছাগলের দেখা মিলেছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা মিলেছে গরু ও মহিষের কিন্তু মহিষের চেয়ে গরু বেশি দেখা মিলেছে হাটে। ক্রেতাদের দাবি আগের চেয়ে বেশি দাম করে ফেলেছে গরু – মহিষ কিন্তু বিক্রেতাদের দাবি তেমন একটা দাম পাচ্ছে না তারা এমনকি তারা আগের দিনের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের।

উখিয়া উপজেলায় কিছু হাটে কথা বলে জানতে পারি এবং ক্রেতা এবং বিক্রেতারা বলেছেন; কিছু ক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন “ আগে কিনলে সবচেয়ে ভালো হতো এখন বিক্রেতারা দাম বাড়িয়ে ফেলেছে বেশ সবচেয়ে বেশি গরুর দাম বৃদ্ধি করেছে বিক্রেতা ” অপরদিকে বিক্রেতারা বলেছেন “ গরু কেনার পরে যেমনটা দাম আশা করছি তেমনটা দাম পাই নাই এর আগের দিনগুলোতেও কিছু গরু বিক্রি করে ভালো লাভ পেয়েছি আবার কিছু গরু বিক্রি করে মোটামুটি দাম পেয়েছি কিন্তু শেষ দিনে মোটামুটি হচ্ছে কিন্তু ক্রেতারা মনে করছে দাম বেশি নিচ্ছি, আসলেই তেমন দাম নিচ্ছে এটা সম্পন্ন ভুল কথা এমনকি অনেক গরু আমরা কম দামেও ছেড়ে দিয়েছি ”।


শেষদিনে জমে উঠেছে কক্সবাজারের বিভিন্ন কোরবানির হাট গুলো

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here