সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

আজ ৬ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ সেদিন পূর্ণতা পাবে যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ দেশে প্রতিষ্ঠা লাভ করবে, এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের নজরানা পেশ করতে হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান । তিনি আরও বলেন আল্লাহর দিকে মানুষকে ডাকার আহবান আমাদের দ্বীনী দায়িত্ব।

তিনি আজ ৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আয়োজিত ইসলামী আন্দোলনের ভাইদের নিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা মজলিশে শূরার ও কর্ম পরিষদ সদস্য কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব ছিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য আশাশুনী উপজেলা শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ ।উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর মাঃ লিয়াকত আলী , উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর আব্দুল্লাহ , উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী সেক্রেটারী মোঃ আবু ইসলাম, উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য, কৃষ্ণনগর পরিষদের সুযোগ্য সদস্য মাষ্টার ইউসুফ আলী,যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর-সেক্রেটারী বৃন্দ, উপজেলা বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বৃন্দ, ছাত্রশবিরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগণ।


সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles