চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির মালামাল সহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৭

0
116

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ হকসাবসহ ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান লুন্ঠিত মালামাল এবং একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব-৭।

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামী ১। মোঃ হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), পিতা- শাহআলম, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম ২। মোঃ সাইফুল ইসলাম, রনি (২৪), পিতা- মোঃ আলমগীর হোসেন, আলম, সাং- হিংগুলী, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ৩। চাঁন মিয়া (২৮), পিতা-আঃ রহিম, সাং- চরপাড়া, জেলা- নারায়নগঞ্জ এবং ৪। সিজিল মিয়া, সোহাগ (৩০), পিতা- মৃত তারা মিয়া, সাং- আকতাপাড়া, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি আগ্নেয়াস্ত্র, ০১টি কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং ০১টি পিকআপ জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ডাকাত দলটি হাইওয়ে এবং আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে মালামাল-সহ ঢাকার উদ্দেশ্যে গমন করে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই, ডাকাতি করে থাকে বলে নিজ মুখে স্বীকার করেছে।


চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির মালামাল সহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৭

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here