Home আইন-আদালত লালমনিরহাটের হাতিবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতিবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতিবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টাক্ষেতে ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে, রাতের আঁধারে নবজাতকটি কলেজের পাশে রাস্তার সঙ্গে ভুট্টাক্ষেতে ফেলে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এখনো নবজাতকের কোনো পরিচয় মেলেনি।


লালমনিরহাটের হাতিবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here