ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক

আজ সোমবার, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। ফলে রাজধানী ঢাকায় আজ অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। কিন্তু তারপরও এদিন সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বায়ুদূষণে সোমবার সকালে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। বায়ুর পর্যব্ক্ষেণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের মানসূচকে স্কোর ছিল ১৫৬। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে টানা দুই দিন ঢাকার বায়ু ছিল ‘দুর্যোগপূর্ণ’। এছাড়া বেশির ভাগ দিনই ছিল ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, কোনও সিটির বাতাসের স্কোর ৫১ থেকে ১০০ হলে, সেখানকার বায়ুকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। আর ৩০১ থেকে ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ার- এর আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস।

সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার সারায়েভো, স্কোর ১৭২। তৃতীয় চীনের হাংঝৌ ও উহান। শহর দুটির স্কোর ১৬৭। সূত্র: আইকিউএয়ার


ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles