
মোহাঃ আবু সাঈদ,স্টাফ রিপোর্টার পটুয়াখালী
আজ সোমবার ০১ এপ্রিল ২০২৪ইং বেলা ৩:৩০ মিনিটে পটুয়াখালী জেলা স্কাউট ভবনে পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর উদ্দ্যোগে নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউটের জেলা সভাপতি জনাব মোঃ নুর কুতুবুল আলম, জেলা প্রশাসক, পটুয়াখালী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ এবং পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আমীন ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা রোভার স্কাউটস এর সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু হানিফ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।












