
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। সেই সাথে নাটোরের গুরুদাসপুরে ও তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় মানুষদের। আর ঠিক সেই সময় অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস সোভন।
বুধবার (০২ ফেব্রুয়ারী ২০২২) রাতে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লায় , নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি সাহেবের পক্ষ থেকে, গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস সোভন।
এই শীতে কম্বল পেয়ে সাধারণ মানুষেরা খুব খুশি।













