মাদারীপুরের ডাসারে ৩৮তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার, ডাসার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উদ‍্যোগে আজ বেলা ০৪:০০ ঘটিকায় হাফেজিয়া মাদ্রাসা মাঠে ৩৮তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফ্তি ওমর ফারুক সন্দিপী, মাদানী নগর মাদ্রাসা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান ছিদ্দিকী, খতিব, বাইতুল আমান জামে মসজিদ, নারায়ণগঞ্জ। এছাড়াও অন‍্যান‍্য হক্কানী ওলামায়ে কেরামগন তাশরীফ আনেন।
ডাসার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মরহুম জনাব আব্দুল মান্নান ঠাকুর সাহেব। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলাপর্যায় থেকে সুনামের সহিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার অর্জন করে আসছে। প্রতি বছরের মতো এবছরও ০৯ জন ডাসার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে হাফেজ হিসেবে সনদ গ্রহণ করে। ০১. মুহাঃ ওমর ফারুক ০২. মুহাঃ আছিফ হোসেন ০৩. মুহাঃ রুহুল আমিন ০৪. মুহাঃ ফয়সাল কাজী ০৫. মুহাঃ তামিম হোসেন ০৬. সৈয়দ শরিফুল আলম ০৭. মুহাঃ নাইম আহমেদ ০৮. সৈয়দ মুহাঃ আবিদ হোসেন এবং ০৯. মুহাঃ সাকিব হোসেন।


মাদারীপুরের ডাসারে ৩৮তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here