ভোলার তজুমদ্দিনে শাহে আলম মডেল কলেজের শিক্ষার্থী সায়মা’র অবিস্মরণীয় সাফল্য

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের এইচএসসি ২০২৩ ব্যাচের বিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থী সায়মা আফরোজ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটি) গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষায় অবিস্মরণীয় সফলতা অর্জন করেছে।

মঙ্গলবার (১৩ মে) বিকাল চারটায় প্রকাশিত বিজ্ঞান অনুষদের (২০২৩-২৪) ফলাফলে মোট ৬৭.২৫ নম্বর পেয়ে ৬০০ তম মেধাক্রম অর্জন করে সায়মা।

সায়েমা আফরোজের বাবা লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো. জসীম উদ্দিন বলেন, অামার মেয়ে সায়মা ছোটবেলা থেকেই পড়াশোনার বিষয়ে খুবই অান্তরিক। জেএসসি, এসএসসি,এইচএসসিতে এ প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে।অামি চাই সে ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের সেবা করবে। তার এ অর্জনে অামরা খুবই খুশি। তার শিক্ষকদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদার বলেন, সায়মা মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থী। প্রথম থেকেই ওর জানার আগ্রহ, অধ্যবসায় ও চেষ্টা দেখেই আমরা ধারণা করেছি ও সফল হবে। আমাদের নিয়ম কানুন ও একাডেমিক নির্দেশনা সে যথাযথভাবে পালন করেছে। এইচএসসিতেও সে জিপিএ ৫ অর্জন করেছে। তার এ অবিস্মরণীয় সাফল্যে আমরা গর্বিত। তার ভবিষ্যত জীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

কৃতী শিক্ষার্থী সায়মা আফরোজ বলেন, আমার এ অর্জনের জন্য প্রথমে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি পিতামাতা ও শিক্ষকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কলেজের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে অনেক দিক নির্দেশনা পেয়েছি, দৈনন্দিন পড়ার রুটিন অনুসরণ করে যত্নসহকারে সকল বিষয়ের বেসিক জানার চেষ্টা করেছি, শিক্ষকদের সাজেশন অনুসরণ করেছি তাই এইচএসসিতে এ প্লাস পেয়েছি এবং উচ্চ শিক্ষার জন্য অনুপ্রেরণা পেয়েছি ফলাফল আজকের এ অর্জন। ভবিষ্যতে আমি দেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে অধ্যয়ন করতে চাই। সেজন্য সবার নিকট দোয়া কামনা করছি।


ভোলার তজুমদ্দিনে শাহে আলম মডেল কলেজের শিক্ষার্থী সায়মা’র অবিস্মরণীয় সাফল্য

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles