
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র এনায়েত কবীর পাটওয়ারী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বাদ আছর কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, কবির পাটোয়ারীর ছোট ভাই যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া জান্টু সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা বিএনপির সদস্য আজাদুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাবেক সিঃ সহসভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহীন, কৃষক দলের সভাপতি আঃ হাই হাওলাদার, শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল আউয়াল।





