
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (০৯-০২-২২) সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বিশ্ব রোড আইড়মারী ব্রিজের পাশে ওই ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, নাটোর থেকে একটি পিকআপভ্যান মহিষ নিয়ে ঢাকা যাচ্ছিলো। শিধূলী বিশ্ব রোডের আইড়মারী ব্রিজের পাশে জরিনা বেগম দাঁড়িয়েছিলো।স্বামী তাজের আলী খেজুরের রস পারতে গাছে উঠে। সেই রস ঢালতেই স্ত্রী জরিনা বেগম রোডের পাশে দাঁড়িয়ে ছিলো। কিছু বুঝে উঠার আগেই পিকআপটি আইড়মারী ব্রিজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ওই নারীর শরীরের ওপর দিয়ে খাদে পরে যায়। ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।
বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী পিকআপ ভ্যানের সামনের চাকা পাঙ্কচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশবর্তী খাদে পরে যায়। এসময় ওই দাড়িয়ে থাকা মহিলাকে সজড়ে থাক্কা দিলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্য হয়।













