লালমোহনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
28

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (২০ আগস্ট) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের অায়োজনে বিএনপির দলীয় কার্যালের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য, আঃ রহমান, মো. সাইদ রব্বানী ইব্রাহিম, সুজন সরদার, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস প্রমুখ।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচী, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করেন।


লালমোহনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here