সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

0
27

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার বলে জানায় নির্বাচন কমিশন। এর বাইরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।


সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here