
হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
মনিরা সুলতানা মনি হলেন একজন বাংলাদেশি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে আছেন।
ময়মনসিংহ ভালুকার কৃতিসন্তান ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতন সংগঠক, গণপরিষদের সাবেক সংসদ সদস্য, ভালুকা সরকারি হাসপাতাল ও ভালুকা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট মোস্তফা এম এ মতিন সাহেবের সুযোগ্য কন্যা।
ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন সাহেবের রেখে যাওয়া সেই সুযোগ্য কন্যা বাবার আদর্শকে বুকে ধারন করে ১৯৯০ সালে ছাত্র রাজনীতিতে সক্রিয় হোন।সম্প্রতি তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন।
মনিরা সুলতানা মনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষায়ক সম্পাদক। টানা দুইবারের ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। ছাত্র জীবনে ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের তিনবারের ছাত্রী বিষায়ক সম্পাদক ছিলেন। প্রায় ১২ বছর পালন করেছেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব। রাজপথের আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি ও নেতৃত্বের ক্ষেত্রেও আছে অগ্রনী ভূমিকা। প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়ে,মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ জেলার নারীদের পিছিয়ে পড়া ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।নিজ এলাকায় উন্নয়নমুলক কাজও করে যাচ্ছেন। এলাকাবাসী তার সততা, আগ্রহ অনুপ্রেরণা দেখে মুগ্ধ। তার হাত ধরে আওয়ামীলীগের নেতৃত্বকে এগিয়ে নিতে চায় ভালুকার নেতৃবৃন্দ।এবং মনিরা সুলতানা মনি বলেন, বাবার আদর্শকে বুকে ধারন করে ভালুকা জনগনের জন্য কাজ করে যেতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু











