বড়লেখায় জেলা পুলিশের ত্রাণ বিতরণ

0
59

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় বন্যাদুর্গদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

রোববার(২৬ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি ও তালিমপুর ইউনিয়নের হাল্লা ও ইসলামপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলা পুলিশ বন্যা পরিস্থিতি মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগে আইনশৃঙ্খলা রাক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য ‘বন্যা মনিটরিং সেল’ গঠিত হয়েছে। এছাড়া প্রতিটি থানায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।


বড়লেখায় জেলা পুলিশের ত্রাণ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here