Home আইন-আদালত গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সোহাগ মোল্লা (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here