বড়লেখা-জুড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম সুন্দর

0
116

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা-জুড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। ঈদুল আযহা ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ।তিনি আরও বলেন, সম্প্রতি বৃহত্তর সিলেট তথা বড়লেখা-জুড়ীর মানুষ শতাব্দীর ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছেন। এই সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্ত মানুষের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণসহ সহযোগিতা অব্যাহত রেখেছেন। এ বন্যা এবং বন্যাউত্তর পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সহিত মোকাবেলা করে যাতে বন্যা দুর্গত মানুষ উত্তরণ পায় সেই কামনা করছি।তিনি বলেন, দেশে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে শারীরিক দুরত্ব ও স্ব্যস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা পালনের আহ্বান জানাই।


বড়লেখা-জুড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম সুন্দর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here