জেদ্দা জমিয়তের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভায় নগদ অর্থ বিতরণ

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব জেদ্দা জমিয়ত শাখার অর্থায়নে ও সিলেট জেলা জমিয়তের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৪আগস্ট) বাদ যোহর বিয়ানীবাজার পৌরসভার কয়েকজন ভাই-বোনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

অর্থ বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক ক্বাসিমী,বিয়ানীবাজার পৌর জমিয়ত সভাপতি মাও.আতিকুর রহমান,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ,উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক ক্বাসিমী,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন,ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি হা.আব্দুল্লাহ,পৌর জমিয়ত সভাপতি শরীফুল হাসান সহ আরো অনেকে।

পরিশেষে অর্থ দিয়ে সাহায্যকারী বিয়ানীবাজারের কৃতি সন্তান জেদ্দা জমিয়তের অর্থ সম্পাদক মাও.হুসাইন আহমদ এর প্রতি উপস্থিত অতিথিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জেদ্দা জমিয়তের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভায় নগদ অর্থ বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles