লোহাগড়ায় গৃহবধূ কে মারপিট করেছে শশুর ও চাচা শশুর।

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ পাড়া বাতাসি গ্ৰামের মোঃ তুহিন মোল্লার স্ত্রী তাসলিমা (৩০) কে মারপিট ও আপত্তিকর প্রস্তাবের অভিযোগ পাওয়া যায়। অদ্য ২৬ আগষ্ট ২০২২ তারিখ সকাল ৮ টার সময় গৃহবধূ তার নিজ বাড়িতে বাড়ির আঙিনায় একটি পুঁইশাক গাছের টাল দেয়ার সময় তার শশুর তৈয়ব মোল্লা ও চাচা শশুর ইকবাল মিলে লোহার শাবল দিয়ে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে তাসলিমা কে তার স্বজনরা দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

অভিযোগকারী তাসলিমা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আমার শশুর ও চাচা শশুর আমাকে প্রায় ই সময় খারাপ প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন অজুহাতে আজ সকালে আমাকে লোহার শাবল দিয়ে এলোপাথাড়ি মারধর ও কিল ঘুষি মারে।

আমার শশুর ও চাচা শশুর বখাটে ও দুর চরিত্রের, আমি তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই।


লোহাগড়ায় গৃহবধূ কে মারপিট করেছে শশুর ও চাচা শশুর।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here