১১ দফা দাবীতে কুলিয়ারচর হোমিওপ্যাথিক ব্যবসায়ী অর্ধ দিবস কর্মবিরতি।

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোমিওপ্যাথদের অযৌক্তিক গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন ও বাস্তাবায়ণ, ডা. উপাধী বাতিলের ষড়যন্ত্র বন্ধ করা সহ ১১ দফা দাবীতে সারা বাংলাদেশের ন্যায় আজ ২৮ আগষ্ট ২০২২ ইং রবিবার সকাল বেলা ১২ টা পযর্ন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে সংহতি জানিয়ে হোমিওপ্যাথিক ঐক্য ফোরাম, কিশোরগঞ্জের আহ্বানে অর্ধবেলা সংহতি কর্মবিরতি ও চেম্বারের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।

আগরপুর ডাক্তার বাড়ি হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এম. হাবিল, ডাঃ সালমা সিদ্দিকা, আবাসিক ইন্টার্ণী কর্মসূচীর চিকিৎসক ডাঃ শিলা আক্তার, ভিজিটিং চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম, ডিএইচএমএস ৩য় বর্য়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার ,ইমন মিয়া ছাড়াও দুর দুরান্ত থকে আগত রোগীদের নিয়েই কর্মসূচী পালন করেন।

এছাড়া ভৈরব কুলিয়ারচর বাজিতপুর কটিয়াদী পাকুন্দিয়া মিটামন কিশোরগঞ্জ সদরে আংশিকভাবে পালিত হয়েছে এ কর্মসূচি

হোমিওপ‍্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির প্রদত্ত কর্মসূচি বাস্তবায়নে “কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব ও হোমিও সেবা সংস্থা পরিচালিত ” কিছু শিখি-কিছু শিখাই” স্টাডি গ্রুপের সম্মিলিত আয়োজনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলার চিকিৎসক শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে জাতীয় সংগঠনের নেত্রীবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।


১১ দফা দাবীতে কুলিয়ারচর হোমিওপ্যাথিক ব্যবসায়ী অর্ধ দিবস কর্মবিরতি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here