হত্যা মামলায় মানিকগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

0
80

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় হৃদয় নামের এক আসামিকে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন দায়রা জজ আদালত। আজ বেলা এগারটায় এই আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার। আসামি এ সময় আদারতে উপস্থিতি ছিলেন। দণ্ড প্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯ টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।


হত্যা মামলায় মানিকগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here