মাদারীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
95

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় নবগ্রাম ইউনিয়ন থেকে মাদক বিরোধী অভিযানকালে গাঁজাসহ নিতিশ বালা (৩৯) নামে এক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানাগেছে আজ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস আই অখিল সংঙ্গীয় ফোর্স নিয়ে নবগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম গাঁজাসহ নিতিশ বালাকে গ্রেপ্তার করেন। মাদক ব্যবসায়ী ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নিরঞ্জন বালার ছেলে। মাদক ব্যবসায়ী নিতিশ বালা এর আগেও মাদকসহ একাধিকবার ডাসার থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন বলে জানাগেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডাসার থানায় একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানা অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামান বলেন, আটককৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


মাদারীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here