ঠাকুরগাঁওয়ে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা।

0
100

সাইমন হোসেন,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় সদর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, আশ্রমপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বাসুবেদ ব্যানার্জি সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

সভায় আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলার গুরুত্বপুর্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


ঠাকুরগাঁওয়ে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here