ঠাকুরগাঁওয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

0
90

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে জনসচেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড এর আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে প্যাপিলোভ্যাক্স’নামে টিকার সৌজন্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান , পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিনা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের ইলাহী, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, সাংবাদিক এটিএম শামসুজ্জোহা প্রমূখ।


ঠাকুরগাঁওয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here