ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২২খ্রি.

0
104

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলায় আগামী ২৮ সেপ্টেম্বর/২০২২ খ্রি. (বুধবার) হতে ১৮ অক্টোবর/২০২২ খ্রি.(মঙ্গলবার) পর্যন্ত মোট ২১ দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২২ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

যাদের জন্ম তারিখ ০১-০১-২০০৭ বা তার পূর্বে এবং যারা আগে ভোটার হননি,ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২২ এ তারা নতুন ভোটার হিসাবে নিবন্ধন ফরম পূরন করতে পারবেন।

নতুন ভোটার নিবন্ধনের জন্য নিম্নোক্ত কাগজপত্রসমূহ লাগবে:-
১.অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
২.শিক্ষাগত যোগ্যতার সনদের (PSC/JSC/SSC) ফটোকপি (যদি থাকে)।
৩.নাগরিকত্ব সনদের ফটোকপি।
৪.পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
৫.রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্টের ফটোকপি।
৬.বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি।
৭.পাসপোর্টের কপি (প্রবাসী হলে)।
৮.বিদ্যুৎ বিল/হোল্ডিং ট্যাক্স/পানির বিল/ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার প্রত্যয়নপত্র ইত্যাদি।

নিবন্ধন কার্যক্রম/ছবি উঠানোর সময়সূচী:-

উছমানপুর ইউনিয়ন♦১,২,৩,৪,৫ ও ৮ নং ওয়ার্ড২১-১০-২০২২ ৬,৭ ও ৯ নং ওয়ার্ড২২-১০-২০২২

ছয়সূতী ইউনিয়ন♦১ ও ২ নং ওয়ার্ড২৩-১০-২০২২ ৩নং ওয়ার্ড২৪-১০-২০২২ ৪ ও ৬ নং ওয়ার্ড ২৫-১০-২০২২ ৫ ও ৭ নং ওয়ার্ড২৬-১০-২০২২ ৮ ও ৯ নং ওয়ার্ড২৭-১০-২০২২

রামদী ইউনিয়ন♦১ ও ২ নং ওয়ার্ড~২৮-১০-২০২২ ৩,৪ ও ৫ নং ওয়ার্ড ~২৯-১০-২০২২ ৬ ও ৭ নং ওয়ার্ড ~৩০-১০-২০২২ ৮ ও ৯ নং ওয়ার্ড ~৩১-১০-২০২২

সালুয়া ইউনিয়ন♦ ১ ও ২ নং ওয়ার্ড ০১-১১-২০২২ ৩,৪ ও ৫ নং ওয়ার্ড০২-১১-২০২২ ৬ ও ৭ নং ওয়ার্ড০৩-১১-২০২২ ৮ ও ৯ নং ওয়ার্ড০৪-১১-২০২২

ফরিদপুর ইউনিয়ন♦ ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড০৫-১১-২০২২ ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড০৬-১১-২০২২

গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন♦ ১ ও ৩ নং ওয়ার্ড০৭-১১-২০২২ ২ ও ৫ নং ওয়ার্ড০৮-১১-২০২২ ৪ ও ৭ নং ওয়ার্ড০৯-১১-২০২২ ৬ নং ওয়ার্ড ~১০-১১-২০২২ ৮ ও ৯ নং ওয়ার্ড১১-১১-২০২২

কুলিয়ারচর পৌরসভা♦ ১,২ ও ৪ নং ওয়ার্ড ১২-১১-২০২২ ৩ ও ৫ নং ওয়ার্ড১৩-১১-২০২২ ৬ ও ৭ নং ওয়ার্ড১৪-১১-২০২২ ৮ ও ৯ নং ওয়ার্ড১৫-১১-২০২২

পৌরসভাসহ সকল ইউনিয়নের বাদ পড়া ভোটারদের জন্য
১৬-১১-২০২২ (পৌরসভা কার্যালয়ে)।

উল্লেখ্য,ভোটার নিবন্ধন বা ছবি তোলার কাজ স্ব স্ব ইউনিয়ন পরিষদে /পৌরসভার কার্যালয়ে সম্পন্ন করা হবে।

ভোটার হওয়ার জন্য প্রয়োজনে স্ব স্ব এলাকার তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করা যেতে পারে।


ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২২খ্রি.

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here