মালদ্বীপ শাখা আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়।

0
249

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

বুধবার (২৮ সেপ্টেম্বর) মালদ্বীপ শাখা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপিত হয়। জন্মদিন উপলক্ষে রাজধানী মালের সী-বিল্ডিং এর হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুরুতেই মোঃ আল আমিন পবিত্র কোরআন তেলাওয়াত থেকে তর্জমা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

মালদ্বীপ আ’লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মালদ্বীপ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম’কে’আর কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রা-লি এর ডিরেক্টর হান্নান খান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রা-লি এর সিইও মো: মাসুদুর রহমান, ফোর এল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো: হাদিউল ইসলাম।

উক্ত সভায় বক্তব্য রাখেন, মালদ্বীপ আ’লীগের সহ-সভাপতি শাহাজালাল শিকদার, ফাইজুর রহমান, যুগ্ম-সম্পাদক নূরে আলম রিন্টু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর মামুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন৷ তিনি নিজস্ব অর্থায়নে পন্মা সেতু চালু করে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। এবং বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়াও মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সবশেষে, কেককেটে ও মোমবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন। এবং উপস্থিত সকলে স্থানীয় নীল দরিয়া শিল্পগোষ্ঠীর দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


মালদ্বীপ শাখা আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here