রায়পুরাতে মহাসড়কে সবজির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নিহত ৪ জন

0
145

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরাতে ঢাকা টু সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় সিএনজিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে ওঠে যাওয়ায় নিহত চারজন আর আহত পাচঁজন।

নিহতরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫০), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: সিদ্দিক (৬২),বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাএী ছিলেন। অপর নিহতের পরিচয় এখন ও পাওয়া যায়নি।

২ অক্টোবর রোজ রবিবার সকাল ৬ টায় রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্হানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব মুখি কাচাঁমাল বাহী ট্রাক মাহমুদাবাদ নামাপাড়া আসার পর বিপরীত দিক থেকে আসা সিএনজি ও সিএনজিতে থাকা যাএীকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে ওঠে যায়।এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতাসহ তিনজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন।
স্হানীয়রা আহতদের উদ্ধার করে স্হানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ভৈরব হাইওয়ে পুলিশ উপপরিদর্শক মো: নূর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করি। পরে আরেকজন নিহতের খবর পাই। গাড়ি দুটি পুলিশ জব্দ করেছেন।


রায়পুরাতে মহাসড়কে সবজির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নিহত ৪ জন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here