কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠে একজনের করুণ মৃত্যুঃ আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

0
156

আবদুস সাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জের পল্লীতে ইদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্টে একজন জেলের করুন মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছে চারজন জেলে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে।

সরেজমিন ও থানা সুত্রে জানাগেছে,রবিবার ( ৯ অক্টোবর) রাত আনঃ ৪ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল ( ১৮) এর মৃত্যু হয়েছে। সে বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের ছেলে । আহত হয়েছে একই এলাকার শুনিল মন্ডল, নয়ন কুমার মন্ডল, মানিক মন্ডল ও মোয়াজ্জেল হোসেন। আহতরা কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত আছে। স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী জানান, বানিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের বিদুৎ লাইন থেকে একই গ্রামের শামছুর মোড়লের ছেলে আবুল হোসেন ধান ক্ষেতে বিদ্যুতের লাইন সংযোগ করে ইদুর মারা ফাঁদ পাতে। এ ফাঁদে পড়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। কালিগঞ্জ থানা পুলিশ নিহত রামপদ মন্ডল এর মৃতদেহ সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছেl


কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠে একজনের করুণ মৃত্যুঃ আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here