মাদারীপুরে বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

0
125

মাদারীপুর জেলা প্রতিনিধি:

অনিয়মতান্ত্রিক ভাবে গোপনীয়তার সাথে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে রাতের আঁধারে গঠন করার অভিযোগ এনে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অভিভাবকসহ গ্রামবাসী। আজ(রবিবার) সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ডাসার উপজেলা প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় গ্রামবাসী ও অভিভাবক সদস্য আরিফ হোসেন খান, শের জামান খান, মনিরুজ্জামান খানসহ ১২থেকে ১৫জন গ্রামবাসী অভিযোগ করে বলেন ‘নিয়ম নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে গোপনে গত ৩ অক্টোবর বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই উক্ত বিতর্কিত কমিটি বাতিল করে বিধি মোতাবেক নতুন কমিটি গঠনের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে জোড় দাবী জানাই। এসময় আরো উপস্থিত ছিলেন আক্কাস বিশ্বাস, জয়নাল সরদার, সান্টু চৌকিদার, সুমন বিশ্বাস, শহিদ আকন, সুজন বয়াতি, আবুল কালাম ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


মাদারীপুরে বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here