ঘোড়াঘাটে শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু

0
86

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৌহিদ আনোয়ার, উক্ত স্কুলের প্রধান শিক্ষক এহসানুল হক সহ অনেকে। কার্যক্রমটি একযোগে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়।

জানা যায়, বড়দের মতো শিশুদেরও এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েব পোর্টালে গিয়ে অথবা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। পরে টিকা কার্ড সংগ্রহ হয়ে গেলে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা। পরবর্তীতে কমিউনিটি পর্যায়ের (স্কুলবহির্ভূত শিশু) কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৌহিদ আনোয়ার জানান, আজ থেকে শিশুদের স্কুলকেন্দ্রিক টিকা দেয়া শুরু হয়েছে। পরবর্তীতে তা কমিউনিটি পর্যায়ে দেয়া হবে। এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেয়া হচ্ছে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। কোনো কারণে শিশু সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলে লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা নিতে পারবে। টিকা কার্যক্রমটি চলবে আগামী মাসের ৮ নভেম্বর পর্যন্ত। এপর্যায়ে ঘোড়াঘাট উপজেলাতে ১৮, ৭৫৫ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


ঘোড়াঘাটে শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here