মাদারীপুরের শিবচরে গাছের চারা লাগানো নিয়ে হামলা নিহত-১, আটক-২

0
90

মাদারীপুর জেলা প্রতিনিধি:

গাছের চারা লাগানো নিয়ে হামলায় শিবচরের উমেদপুরে আলেয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটার কদমতলা গ্রামে বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সাথে পার্শবর্ত্তী জব্বার হাওলাদারের দ্বন্দ্ব চলছিল। এরই সুত্র ধরে রবিবার সকালে জব্বার হাওলাদারের সাথে হায়দারের মা আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসে আলেয়া বেগমের উপর হামলা চালায় ও ঘরবাড়ি ভাংচুর করে। এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেযে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে শিবচর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের দ্বন্দ বিদ্যমান। চারা গাছ লাগানো নিয়ে সম্প্রতি জব্বার হাওলাদার পক্ষ পরিবর্তন করে মজিবর খলিফা-আক্কাস মৌলভী-হাবি ভক্তর দলে যোগ দেয়। এ সুযোগে মজিবর খলিফা গ্রুপ জব্বার হাওলাদারের সাথে যোগ দিয়ে এ হামলা চালায়। এরআগে ২ পক্ষের দ্বন্দ্বে একাধিক হামলা মামলা সংগঠিত হয়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত বলেন, গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে।


মাদারীপুরের শিবচরে গাছের চারা লাগানো নিয়ে হামলা নিহত-১, আটক-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here