অভয়নগরে রাইস মিলের বয়লার বিস্ফোরনে শ্রমিকের নৃশংস মৃত্যু

0
100

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন বিসমিল্লাহ অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শফিকুল ইসলাম(৩০) নামে এক মিল শ্রমিক নৃশংসভাবে নিহত হয়েছেন।

১৭ অক্টোবর (সোমবার) রাত ১০ টায় চেঙ্গুটিয়া গ্রামে অটোরাইস মিলে এ বিস্ফোরন ঘটে।
নিহত শফিকুল ইসলাম যশোর শহরের পুলিশ লাইন ৪ নং ওয়ার্ড দোরখোলা আব্দুস সাত্তারের পুত্র। বর্তমানে শফিকুল জগন্নাথপুর গ্রামের শশুরালয়ে থাকেন বলে যানা যায়।

জানা গেছে, রাত ১০ টার দিকে হঠাৎ বিকট শব্দে রাইস মিলের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে মিল শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং তার শরীরের কিছু অংশ খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
অভয়নগর ফায়ার সার্ভিস কর্মকর্তা টিটোভ শিকদার বলেন, ঘটনাস্থলে আগুন নেভানোর বিষয় না থাকায় আমরা পরিদর্শন করিনি।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন বিসমিল্লাহ অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


অভয়নগরে রাইস মিলের বয়লার বিস্ফোরনে শ্রমিকের নৃশংস মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here