কালিগঞ্জের নাজিমগঞ্জে উদ্বোধন হলো দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের কার্যালয়।

0
84

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে উদ্বোধন হলো দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম এর কার্যালয়। এ-উপলক্ষ্যে গতকাল সকাল থেকে মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে আনুষ্টিকতা। এরপর বাদ মাগরিব শুরু হয় মিলাদ, মাহফিল, দোয়া ও উদ্বোধন অনুষ্ঠান। দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম এর প্রতিনিধি ও মা ইন্টারপ্রাইজের স্বত্বাধিকার সাবেক ছাত্রলীগ নেতা এস. এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়া লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। বিশেষ অতিথি ছলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ফিরোজ কবির কাজল , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহিন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেসুর রহমান (মুকুল), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মুন্না), ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর, সহ সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখসহ উপস্থিত ছিলেন।
এসময় নাজিমগঞ্জ জামে মসজিদ এর ইমাম ওয়াজুর রহমান এর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ও সকলের মাঝে তাবারুখ বিতরণ করা হয়।


কালিগঞ্জের নাজিমগঞ্জে উদ্বোধন হলো দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের কার্যালয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here