কালকিনির আলীপুরের ডাকাত রাজৈর পুলিশের হাতে গ্রেফতার

0
92

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শীর্ষ ডাকাত মোঃ তৌয়বালী সরদারের সহকারী ডাকাত স্বপন সরদার পুলিশের হাতে আটক। পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের রব সরদারের ছেলে ডাকাত স্বপন সরদারকে রাজৈর থানা পুলিশ আটক করেন। গত ৪ঠা অক্টোবর রাজৈর টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে গ্রাহক ৫ লক্ষ ৯২ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়,প্রাইভেট কারে এসে ডিবি পুলিশ এর পরিচয় দিয়ে তাদের কাছ টাকা ছিনিয়ে চলে যায়। এ সময় তারা ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় জনতার সহযোগীতায় রাজৈর পুলিশ ৪ ডাকাত সদস্যকে আটক করেন এবং ডাকাতের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে তাদের শিকারউক্তির ভিক্তিতে ওই ডাকাতির সঙ্গে জরিত কালকিনির আলীপুরের ডাকাত স্বপন সরদারকে আটক করে জেল হাজতে প্রেরন করেন পুলিশ। পুলিশ আরও জানায়, এরা সবাই ডাকাত তৌয়বালী সরদারের সহকারী। ডাকাতের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


কালকিনির আলীপুরের ডাকাত রাজৈর পুলিশের হাতে গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here