
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
২০শে নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ২নং ইসলাম পুর ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ২৫ অক্টোবর ২০২২ইং বুধবার রাজনগর নতুন বাজারে অনুষ্ঠিত হয়।
ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সামসুদ্দোহার পরিচালনায়। ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল খালিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মন্নান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি কাইয়ুম মাস্টার, শুক্কুর আলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মনির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া মেম্বার, যোগাযোগ সম্পাদক মোঃ বিল্লাল মিয়া,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,বিএনপির নেতা নুর মিয়া,ফরিদ উদ্দিন, নানু মেম্বার, আব্দুল খালেক, জসিম উদ্দিন, আবু সালাম, সেবুল মিয়া,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন,যুগ্ম আহবায়ক রজন মিয়া,জামাল উদ্দিন, হযরত আলী, মাসুক মিয়া , মাসুদ রানা, সাদ্দাম হোসেন, সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সমুজ আলী, জালাল আহমদ, বাচ্চু মিয়া,অলি উদ্দিন,জৈন উদ্দিন, সাদ্দাম হোসেন, মিছবা উদ্দিন, এম সাইফুর রহমান কলেজ ছাত্র দলের আহ্বায়ক আলমগীর হোসেন শাহীন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হোসেন সহ ইসলাম পুর ইউনিয়নের ৬,৭,৮,৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হাজি সাহাব উদ্দিন বক্তব্যে বলেন রাতের ভোটের সরকার বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মসূচী বানচাল করার জন্য যেসকল তারা করেছিল এই দেশের জনগণ তা প্রত্যাখ্যান করে প্রত্যেকটি প্রোগ্রাম সফল করেছে ইনশাআল্লাহ আমাদের সিলেটের বিভাগীয় কর্মসূচী পালনে শত বাধা পেরিয়ে এই দেশের মানুষ সফল করবে।
সাহাব উদ্দিন আরও বলেন এই বাকশালি সরকার ক্ষমতায় গেলে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান বিভিন্ন কায়দায় পায়তারা করে সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নেয় বাড়িয়ে দেয় দ্রব্য মূল্যের দাম, যার জলন্ত উদাহরণ আমাদের সিলেট উত্তরাঞ্চল তোতা বাংলাদেশের সকল পাথর কুয়ারি বন্ধ!
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমামদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের আদি কালের কর্মসংস্থান পাথর কুয়ারি খুলে দেয়ার ব্যবস্থা করবো ।
সব শেষে আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় ঘোষিত সিলেট বিভাগীয় গণ সমাবেশে সকলের উপস্থিতি কামনা করে সকলে সু শাস্থ্য কামনা করেন।













