
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
আগামী ২৯অক্টোবর রংপুর বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে গত ২৪/১০/২২ইং আদিতমারী উপজেলাধীন কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি জনাব মোঃ ছালেকুজ্জামান প্রামানিক, সদস্য সচিব আদিতমারী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি জনাব মোঃ হাবিবুর রহমান হবি, সিনিঃযুগ্ম আহবায়ক আদিতমারী উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন জনাব মাইদুল ইসলাম জুয়েল সরকার, সভাপতি কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি। কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জানান, আগামীর সমাবেশ এর উদ্দেশ্য, এ অবৈধ সরকারের আমলে চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় প্রব্যাদির মূল্যবৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান মুন্সীগঞ্জে শহিদুল শাওন ও যশোরে আব্দুল আলিমকে হত্যা, দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা- মামলার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবিতে এই গণ সমাবেশ।













