
সম্রাট টিপু সুলতান,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা যশোর
৩ সেপ্টেম্বর ২০২২ ঝিকরগাছা বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। যার কারণে, ৬ সেপ্টেম্বর ২০২২ ঝিকরগাছা থানার পুলিশের উদ্দোগে রাস্তার উপরে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান বাসানো রোধ করার জন্যে মাইকিং করে সবাইকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছুদিন না যেতেই ঠিক একই চিত্র আবারো উঠে দাড়ালো। বাংলাদেশের বড় একটি স্থল বন্দর বেনাপোল। যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজর যানবহন যাতায়াত করে। এটি একটি অত্তন্ত ব্যস্ততম সড়ক। এছাড়াও জনগণ বাজার সংলগ্ন এলাকা, স্কুল-কলেজের সামনে এবং মোড়গুলোতে গতি নিরোধক বিট প্রদানের জন্য আহ্বান জানান । রাস্তার উপর যত্রতত্র অবৈধ পার্কিং এবং ভাসমান দোকান গুলোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে, এবং যানজট এর সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা রোধ করতে ও রাস্তার উপর অবৈধ পার্কিং না করার জন্যে জনগণ প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করেন।





