বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

0
84

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বড়লেখা থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

বড়লেখা থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এছাড়াও মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here