
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধু বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে নিয়ে সারা জেলার ন্যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা,গাছের চারা,সনদপএ ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
১নভেম্বর রোজ মঙ্গলবার উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রেজাউল উল্লাহ উপস্হাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: মিরাজ ভূঁইয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোশারফ হোসেন, মো: সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২, রায়পুরা ডিজিএম মো: রেজাউল করিম, রায়পুরা উপজেলা রির্পোটাস ক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা, পিডিএস কর্মকর্তা মো: তাজুল ইসলামসহ আরো অনেকে।সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপএ ও বিভিন্ন জাতের চারাগাছ এবং ৮ জনকে পাচঁ লক্ষ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে





