বড়লেখার সাদা মনের মানুষ পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

0
147

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা উপজেলা যুবলীগ সভাপতির মটর বাইকে চড়ে কোন এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বড়লেখা জুড়ী হতে নির্বাচিত সাংসদ,জনগণের নেতা এ অঞ্চলের পরিচ্ছন্ন রাজনীতির অহংকার সততা ত্যাগ এবং নির্ভেজাল নেতৃত্বের অগ্রনায়ক বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব জনাব,শাহাবুদ্দিন আহমেদ।

যার রাজনীতির ধ্যানে জ্ঞানে আলোকিত হয়েছে এই জনপদ। আলোকিত হয়েছে জনপদের সর্বশ্রেণী পেশার মানুষ। যিনি নিজেকে তার স্বভাব সুলভ অমিতবিক্রম নেতৃত্বের কারিশমা নিয়ে দল মত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র হয়ে উঠে চলেছেন। দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের নিস্কলুষতা দিয়ে বড়লেখা জুড়ী সহ গোটা জেলায় তিনি সিংহভাগ জনপ্রিয়তা অর্জন করেছেন। একনামে সবাই চিনে মৌলভীবাজারের শাহাবুদ্দিন নামে। তাইতো সেদিন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উত্তর গনসমাবেশে বলেছিলেন মৌলভীবাজার-০১ শাহাবুদ্দিন কই?

জনাব,শাহাবুদ্দিন ও নেত্রীর আহবান শুনে দেরী করেননি! দ্রুত নেত্রীর সামনে চলে আসেন।
নেত্রী তখন শাহাবুদ্দিন এর হাত উঁচিয়ে ধরেন।তারপর শাহাবুদ্দিন দ্রুততম সময়ে দ্রুততার সাথে নেত্রীকে কদমবুসি করে নেন। বড়লেখা জুড়ীর রাজনৈতিক সামাজিক সকল প্লার্টফর্মের একচ্ছত্র অভিভাবক হিসাবে যিনি নিজেকে মহীরুহ সোপানে তুলে এবং মেলে ধরতে সক্ষম হয়েছেন। আর তা একমাত্র সম্ভব হয়েছে জনতার ভালবাসায় পরম মমতা উষ্ণতার আলিঙ্গনে। একমাত্র তার উদার দৃষ্টিভঙ্গি এবং সদালাপি নিরহংকারী ব্যক্তিত্বের গুনে। যে কোন সংগঠনের নেতা কর্মী তার কাছে গেলে ব্যার্থ মনোরথে ফেরেন না। একমাত্র তার অতি বিনয়ী মনোভাব আর মিতব্যয়ী শব্দসম্ভার এর কারণে। তিনি শ্রবন করেন খুব ধ্যানের সাথে। জবাব বা পরামর্শ দেন অতি সহজ এবং সংক্ষিপ্ত ফোকাসে। সত্যিই এ ভু-খন্ডের মানুষেরা ভাগ্যবান,এমন মহৎ উদার জনপ্রতি পেয়ে গর্বিত। এবার আসি বড়লেখা উপজেলা জনপ্রতিনিধি ও ভাইস চেয়ার জনাব,তাজ উদ্দিন আহমেদ সম্পর্কে যিনি নেতার দেখানো পথে সততা বিশ্বাস আস্থা নিয়ে মানুষের তরে সমাজ বিনির্মানে কাজ করে চলেছেন। সেজন্য নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তার নেতার কাছে। বড়লেখা উপজেলা আওয়ামী রাজনৈতিক বিভাজনের সময়ও তিনি তার নেতার সঙ্গ দিয়ে গেছেন। নেতার সঙ্গে মিলেমিশে রাজনীতির কণ্টক যুক্ত পথ পাড়ি দিয়েছেন ত্যাগ আর নিষ্ঠার সাথে। তার নেতার পদাঙ্ক অনুসরন করে রাজনীতির কাঁটাযুক্ত পথে ঠিকে আছেন। সততা নিষ্ঠা আর কঠিন শ্রম সাধনা দিয়ে।

মানুষের ভালবাসার নিদর্শন হিসাবে যথাযথ মুল্যায়নে উপজেলা ভাইস চেয়ারম্যান এর গুরুদায়িত্ব পালন করে চলেছেন। এলাকার প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে চলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার অনুষ্ঠানে। রাত দিন মানুষের মঙ্গলের জন্য নিবেদিত হয়ে কাজ করেন।
তাদের দুঃখ দূর্দশা লাগবের জন্য। নেতা জনাব,আলহাজ্ব শাহাবুদ্দিন এবং তার কর্মী জনাব,তাজ উদ্দিন এ দু’জনের জন্য রইলো শুভকামনা। তাদের দুজনের আগামির ভবিষ্যৎ আরো বেশী সফল হোক,স্বার্থক হোক গতিশীলতা লাভ করুক। মানুষের স্বর্তস্ফুর্ত দোয়া ভালবাসার বদৌলতে। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন পুনশ্চঃ সে কামনা করছি।


বড়লেখার সাদা মনের মানুষ পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here