শ্যামনগরে হরিণের মাংস সহ শিকারী আটক, পলাতক ৩

0
89

আবদুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ আদম আলী নামে এক শিকারীকে আটক করেছে বলে জানা গেছে। ২ নভেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে সদস্যরা গোলখালী গ্রামে আমিরুল ঢালীর বাড়ীতে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ ওই শিকারীকে আটক করেন। এসময় অপর দিন শিকারী আমিরুল ঢালী ও তার দুই ছেলে মিনহাজ ঢালী এবং মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটক শিকারী গোলখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে। অভিযানে ১৫ কেজি হরিণের মাংস সহ মাথা ও চামড়া জব্দ করে বন বিভাগের সদস্যরা।


শ্যামনগরে হরিণের মাংস সহ শিকারী আটক, পলাতক ৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here